আফগানিস্তান থেকে কুকুর-বিড়াল নিলেও মানুষ নিলেন না সাবেক ব্রিটিশ সেনা

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ০৩:০৯আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০৩:০৯
image

সাবেক ব্রিটিশ সেনা সদস্য কর্মকর্তা পল পেন ফার্দিং আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি প্রাণী অভয়াশ্রম চালাতেন। গত শনিবার রাতে একটি ভাড়া করা বিমানে প্রায় দুইশ’ বিড়াল ও কুকুর নিয়ে কাবুল ছেড়েছেন তিনি। তবে বিড়াল-কুকুর নিয়ে গেলেও একজন স্থানীয় কর্মীও সঙ্গে নেননি তিনি।

১৫ বছর আগে আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীতে কাজ করা শেষে আফগানিস্তানে নওজাদ চ্যারিটি নামে একটি প্রাণী অভয়াশ্রম শুরু করেন পল পেন ফার্দিং। কাবুলে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর তাকেসহ তার কর্মী ও তাদের পরিবারের নিরাপদে সরে যাওয়ার প্রস্তাব দেয় ব্রিটিশ কর্তৃপক্ষ।

তবে প্রাণীগুলোকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানান ফার্দিং। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালিয়ে ব্যাপক সমর্থন আদায়ে সক্ষম হন তিনি। তবে সমালোচনাও জোটে তার। অনেকেই মনে করেন আফগানিস্তান থেকে ১৫ হাজার আফগান ও ব্রিটিশ নাগরিক সরিয়ে নেওয়া থেকে মনোযোগ সরানোর চেষ্টা করেছেন তিনি।

তবে শেষ পর্যন্ত গত শুক্রবার ফার্দিংয়ের প্রাণীগুলোর জন্য একটি ভাড়া করা বিমানের ব্যবস্থা করে দিতে সক্ষম হয় ব্রিটিশ সেনাবাহিনী। প্রাণীগুলোকে বিমানে তুলতে সহায়তা দেয় তারা।

ফার্দিং এর মুখপাত্র ডোমিনিক ডায়ারের দাবি, তার আফগান কর্মীদের বিমানবন্দরে প্রবেশ করতে দেয়নি তালেবান। তিনি দাবি করেন, তারপরও এসব কর্মীদের যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চালিয়ে যাবে তারা।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম