সংঘাত নেই, পরিস্থিতি শান্তিপূর্ণ: তালেবান

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ১৭:৩২আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:২৯

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতি এখন শান্ত বলে দাবি করেছেন দলটির নেতারা। রবিবার তালেবান প্রায় বিনা বাধায় কাবুলে প্রবেশ করলে রাতেই দেশ ছেড়ে পালিয়ে যান মার্কিন সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গণি। তার একদিন পর সোমবার বিমানবন্দরের বাইরে দেশের অন্যত্র বড় ধরনের কোনও সংঘাত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। আর এটিকেই বড় করে দেখাতে চাইছেন তালেবান নেতারা।

সোমবার দলটির নেতারা জানিয়েছেন, আশরাফ গণি সরকারের পতনের পর এখন পর্যন্ত দেশের কোথাও কোনও সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন  সিনিয়র নেতা জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী পরিস্থিতি শান্তিপূর্ণ।

এদিকে কাবুল দখলের এক দিনের মাথায় সোমবার বেসামরিক নাগরিকদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ শুরু করেছে তালেবান। দলটির একজন নেতা বলেন, আমরা জানি মানুষ নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্র রাখে। কিন্তু এখন তাদের নিরাপদ বোধ করা উচিত। নিরাপরাধ বেসামরিক নাগরিকদের ক্ষতি করতে তালেবান এখানে আসেনি।

তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বলেছেন, তাদের যোদ্ধাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে কারও ক্ষতি না করার জন্য। কারও জীবন, সম্পদ ও সম্মানের ক্ষতি হবে না। মুজাহিদিনরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। সূত্র: রয়টার্স, আল জাজিরা।

/এমপি/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম