কাবুল দখলের পর ভারতের প্রতি কৃতজ্ঞতা ও হুঁশিয়ারি তালেবানের

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ১৭:৫৪আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:২৮

আফগানিস্তানের উন্নয়ন কাজে সহযোগিতা ও মানবিক কার্যক্রম পরিচালনা করায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তালেবান। একইসঙ্গে দেশটিতে সামরিক তৎপরতা চালানোর ব্যাপারে দিল্লির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে তারা।

তালেবান মুখপাত্র সুহাইল শাহিন এক সাক্ষাৎকারে বলেছেন, আফগানিস্তানে ভারতীয় সামরিক উপস্থিতির পরিণাম ভালো হবে না। ভারতীয়রা এখানে অন্যান্য দেশের সামরিক উপস্থিতির পরিণতি স্বচক্ষে দেখেছে।

তিনি কেন আফগানিস্তানে সম্ভাব্য ভারতীয় সেনা উপস্থিতির কথা বললেন সেটি অবশ্য স্পষ্ট নয়। তবে আফগানিস্তানের অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, পুনর্গঠন ও জনকল্যাণে বিগত বছরগুলোতে ভারত যেসব কাজ করেছে সেজন্য অবশ্য দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন তালেবান মুখপাত্র।

তালেবান ক্ষমতা গ্রহণ করলে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে সে সম্পর্কেও কথা বলেন দলটির মুখপাত্র। তিনি বলেন, কূটনীতিকদের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। তাদের কোনও ক্ষতি করা হবে না।

সাক্ষাৎকারে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে তালেবানের সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেন সোহাইল শাহিন। তিনি বলেন, ভারতসহ কোনও দেশেই হামলা চালানোর কাজে আফগান ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না তালেবান। সূত্র: পার্স টুডে।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম