তালেবানকে ইসলামিক বিধান মানার আহ্বান সৌদি আরবের

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০২১, ০৭:৪৬আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৮:২৪

আফগানিস্তানের মানুষের জীবন, সম্পদ এবং নিরাপত্তা দিতে ইসলামিক বিধান অনুসরণ করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। রবিবার ইসলামিক গোষ্ঠীটি কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এ আহ্বান জানানো হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কোনও হস্তক্ষেপ ছাড়াই আফগান জনগণের ইচ্ছার পাশে থাকবে রিয়াদ। এতে বলা হয়, ‘সৌদি আরব আশা করে, ইসলামের মহান আদর্শের ভিত্তিতে... তালেবান আন্দোলন এবং সব আফগান পক্ষ নিরাপত্তা, স্থিতিশীলতা, জীবন ও সম্পদ রক্ষায় কাজ করবে।’

মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার জানিয়েছে, তারা আফগানিস্তানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চায়। এছাড়া দেশটি থেকে কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার বিদেশি কর্মীদের সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলেও জানায় কাতার।

২০১৩ সাল থেকে দোহায় তালেবান কার্যালয় রয়েছে। মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্র-তালেবান স্বাক্ষরিত চুক্তিতেও বড় ভূমিকা রেখেছে তারা।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম