তালেবানের সামরিক কমিশনের প্রধান মুল্লাহ ইয়াকুব নিজেদের যোদ্ধাদের সতর্ক করে একটি অডিও বিবৃতি প্রকাশ করেছেন। এতে তিনি বলেছেন, কারও বাড়িতে প্রবেশ করা যাবে না, বিশেষ করে কাবুল শহরে।
কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান যোদ্ধারা মানুষের বাড়িতে ঢুকে পড়ছে বলে খবর পাওয়া যাওয়ার পর এই বিবৃতি দেয় তালেবান কর্তৃপক্ষ।
এছাড়া সব সরকারি কর্মকর্তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান।
এ আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার যারা কাজে যোগ দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন কাবুলের মেয়র এবং ভারপ্রাপ্ত জনস্বাস্থ্যমন্ত্রী।








