জালালাবাদের বাইরেও ছড়াচ্ছে তালেবানবিরোধী বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২১, ১৯:২৪আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৯:২৪
image

কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার চার দিনের মাথায় আফগানিস্তানের জালালাবাদে শুরু হওয়া বিক্ষোভ দেশটির আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। কুনার এবং খোস্ত শহরেও বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে আফগান সরকারের পতাকা উড়ানো হয়েছে।

তবে এই বিক্ষোভ আফগানিস্তান জুড়ে ছড়িয়ে পড়বে কিনা তা এখনই জানা যাচ্ছে না। তবে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে আর তালেবান চিন্তায় রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পঞ্চশীর উপত্যকায় সাবেক নর্দান অ্যালায়েন্সের পতাকা নিয়ে বিশাল মোটরসাইকেল বহরের ভিডিও দেখা গেছে। তবে ওই ভিডিওর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ওই এলাকায় অবস্থান নিয়ে নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ ওই বহরকে ‘প্রতিরোধকারী সেনাবাহিনী’ আখ্যা দিয়েছেন।

এদিকে তাজিকিস্তানের আফগান দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে প্রেসিডেন্ট হিসেবে আমরুল্লাহ সালেহর ছবি টাঙিয়ে দিয়েছেন।

তবে এসব বিক্ষোভ ও এই সংশ্লিষ্ট ঘটনা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি তালেবান।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের