এখনও কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে চায় তুরস্ক: এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০২১, ১৬:২৯আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৯:৫৯

আফগানিস্তানে তালেবান শাসনেও কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে তুরস্ক এখনও প্রস্তুত। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

আফগানিস্তান থেকে মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার পরেই কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিল তুরস্ক। কিন্তু সম্প্রতি তালেবান কাবুল দখল করার পর তুরস্কের এ প্রস্তাব বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দেয়। তালেবান জানিয়েছে, তারা দেশে কোনও বিদেশি সেনা চায় না।

বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এরদোয়ান জানান, তুরস্ক এখনও বিমানবন্দরটি পরিচালনায় আগ্রহী। তিনি বলেন, তালেবান সারাদেশ নিয়ন্ত্রণ করবে। আমাদের সামনে নতুন এক পরিস্থিতি হাজির হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, নতুন এই বাস্তবতা অনুসারে আমরা নিজেদের পরিকল্পনা করছি।

এরদোয়ান জানান, তালেবান নেতাদের সঙ্গে আলোচনার জন্য তিনি প্রস্তুত। তার কথায়, যেকোনও সহযোগিতায় আমরা রাজি। তালেবান নেতারা তুরস্কের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে খুবই সংবেদনশীল।

/এএ/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম