পাকিস্তান সেনাবাহিনীর কাস্টডিতে তালেবানের সর্বোচ্চ নেতা?

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০২১, ১৬:৩৯আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৬:৫৭

আফগানিস্তানে ২০ বছর পর পুনরায় ক্ষমতা দখল করা তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা কোথায় আছেন? বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর বিনিময় করা তথ্য ও গোষ্ঠীটির নেতাদের কথোপকথন থেকে এই নেতার গোপন অবস্থান জানার চেষ্টা করছে ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ভারত সরকারের এক সিনিয়র কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, তালেবানের সর্বোচ্চ নেতা হয়তো পাকিস্তান সেনাবাহিনীর কাস্টডিতে থাকতে পারেন। গত ছয় মাসে গোষ্ঠীটির সিনিয়র নেতারা তার দেখা পাননি। তার সর্বশেষ প্রকাশ্য বিবৃতি ছিল মে মাসে, ঈদুল ফিতর উপলক্ষে।  

ওই কর্মকর্তার মতে, পাকিস্তান কীভাবে বিষয়টি মোকাবিলা করে তা জানতে খুব আগ্রহী ভারত।

২০১৬ সালে মার্কিন ড্রোন হামলায় সাবেক তালেবান প্রধান আখতার মনসুর নিহত হলে দায়িত্ব পান হাইবাতুল্লাহ আখুন্দজাদা। ওই সময় তাদের এক ভিডিও বার্তায় বলা হয়েছিল, পাকিস্তানে একটি বৈঠকে মনসুরের দুই ডেপুটির একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে আখুন্দজাদার বয়স ৫০ বছর বলে উল্লেখ করা হয়েছে। সেনার চেয়ে একজন ইসলামি চিন্তাবিদ হিসেবে তার পরিচিতি বেশি। তালেবানের বেশিরভাগ ফতোয়া তিনিই জারি করেন।  

আল-কায়েদা প্রধান ২০১৬ সালে তালেবানের প্রতি আনুগত্য প্রকাশ করেন। তিনি আখুন্দজাদাকে ‘এমির আল মুমিনিন’ বা ‘বিশ্বাসীদের কমান্ডার’ হিসেবে উল্লেখ করেছেন।  

যে সাত জন তালেবান নেতা আফগানিস্তানে ফিরে দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারেন তাদের একজন হলেন আখুন্দজাদা।

দিল্লিতে খবর এসেছে যে লস্কর-ই-তৈয়বা ও জয়েশ-ই-মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলো তালেবানের সঙ্গে বৈঠক শুরু করেছে।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তালেবান নেতাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। শুধু বলেছেন, এখনও সময় হয়নি।

/এএ/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম