ডয়চে ভেলে’র সাংবাদিককে না পেয়ে আত্মীয়কে হত্যা করলো তালেবান

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০২১, ১৭:০৩আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৭:০৩

আফগানিস্তানে তালেবান যোদ্ধারা জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে’র এক সাংবাদিকের আত্মীয়কে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে বলা হয়, তালেবানরা ওই সাংবাদিকের জন্য ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছিল, যিনি বর্তমানে ডয়চে ভেলেতে কাজ করেন।

ঘটনার বিবরণ না দিলেও প্রতিবেদনে বলা হয়, ওই সাংবাদিকের আরও একজন আত্মীয় গুরুতর আহতে হয়েছেন তবে বাকিদের সঙ্গে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তিনি।

ডয়চে ভেলে’র মহাপরিচালক পিটার লিমবার্গ এ হত্যার নিন্দা করে বলেছেন, আফগানিস্তান সংবাদকর্মী ও তাদের পরিবারের জন্য বিপজ্জনক।

তিনি আরও বলেন, ‘গতকাল তালেবানরা আমাদের একজন সম্পাদকের নিকটাত্মীয়কে হত্যা করেছে যা অত্যন্ত দুঃখজনক এবং আফগানিস্তানে আমাদের সব কর্মচারী এবং তাদের পরিবার যে ভয়াবহ বিপদের সম্মুখীন হয়ে আছেন তারই সাক্ষ্য দেয় এই ঘটনা।’

পিটার লিমবার্গ বলেন, ‘এটি স্পষ্ট যে তালেবানরা ইতোমধ্যে কাবুল এবং বিভিন্ন প্রদেশে সাংবাদিকদের ধরার জন্য সংগঠিত অনুসন্ধান চালাচ্ছে। সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তালেবানরা তাদের আরও তিনজন সাংবাদিকের বাড়িতে অভিযান চালিয়েছে।’

এর আগে, কাবুল দখলের পর তালেবান সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং তাদের সব প্রতিপক্ষদের ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছিল।

/এএ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম