সেপ্টেম্বরের আগে সরকার গঠন করবে না তালেবান: আফগান কর্মকর্তা

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০২১, ২৩:২৩আপডেট : ২১ আগস্ট ২০২১, ০০:১৭

আফগানিস্তানের এক কর্মকর্তা দাবি করেছেন, দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগে সরকার গঠনের বিষয়ে কোনও ঘোষণা দেওয়ার পরিকল্পনা নেই তালেবানের। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণেই এমন পদক্ষেপ নিতে যাচ্ছে তারা।

আফগান কর্মকর্তা জানান, কাবুল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই চুক্তি হয়ে গিয়েছিল তালেবানের। ৩১ আগস্ট পর্যন্ত তালেবানের কাছে সময় চেয়ে নিয়েছিল বাইডেন প্রশাসন। যাতে ওই সময়ের মধ্যে সব নাগরিককে সরিয়ে নিয়ে যেতে পারে তারা। ৩১ আগস্ট মার্কিনিদের প্রত্যাহার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তালেবান কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারবে না বলে চুক্তিতে শর্ত রয়েছে।

ওই কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় থাকায় তালেবান নেতা আনাস হাক্কানি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রবিবার কাবুল দখলের পর পাঁচ দিন অতিবাহিত হলেও আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তাবাহিনীকে স্থলাভিষিক্ত করার কোনও ইঙ্গিত এখন পর্যন্ত দেয়নি তালেবান। সূত্র: স্কাই নিউজ

/এএ/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম