আমি আশা করি তালেবান প্রতিশ্রুতি রক্ষা করবে: পুতিন

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০২১, ০০:০৮আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৯:২৭

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা করেন, তালেবান যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করবে গোষ্ঠীটি। তালেবান রাজধানী কাবুল দখলের পর প্রথমবার আফগানিস্তান সংকট নিয়ে মন্তব্য করলেন রাশিয়ার নেতা।

সশস্ত্র গোষ্ঠী তালেবান রাজধানী কাবুল দখলের পরই পুরো দুনিয়ায় যেন অস্থিরতা নেমেছে। আগস্টের পরই সরকার গঠনের আভাস দিয়েছে গোষ্ঠীটি। ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে যাওয়া তালেবান সরকারকে কোন কোন দেশ সমর্থন দিতে যাচ্ছে তা এখনই বলা মুশকিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নানা কারণে তালেবানকে সমর্থন দিতে পারে চীন ও রাশিয়া।

এমন পরিস্থিতিতে প্রথমবার আফগানিস্তানের চলমান সংকট নিয়ে কথা বললেন প্রেসিডেন্ট পুতিন। তার মতে, ‘বিশ্বের অন্যান্য দেশের উচিত হবে না আফগানিস্তানের ওপর তাদের মূল্যবোধ চাপিয়ে দেওয়া। তালেবান এখন যেভাবে পুরো দেশ নিয়ন্ত্রণ করছে, আমাদের উচিত তা মেনে নেওয়া আর এটিই বাস্তবতা’।

তিনি আরও যোগ করেন, ‘তালেবান প্রতিশ্রুতি অনুযায়ী আফগানিস্তানে শৃঙ্খলা ফিরিয়ে আনবে’।

গত রবিবার আফগান সরকারের পতন ঘটিয়ে রাজধানী কাবুল দখল করে নেয় সশস্ত্র গোষ্ঠীটি। এরপরই দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
কী, কেন, কীভাবেকেন এত বিপজ্জনক রাশিয়ার ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র?
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালালো রাশিয়া
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম