তালেবানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের বিশ্বাসযোগ্য খবর রয়েছে: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ২১:০৫আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:০৫
image

আফগানিস্তানে তালেবান সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড কার্যকর করছে বলে বিশ্বাসযোগ্য খবর থাকার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাচেলেট। জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক বৈঠকে তিনি বলেন, তালেবানের বিরুদ্ধে অন্য মানবাধিকার হরণের যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে নারীদের উপর বিধিনিষেধ আরোপ এবং শিশু সেনা নিয়োগ।

২০০১ সালের আগে তালেবান যখন আফগানিস্তানের ক্ষমতায় ছিলো তখন তারা ইসলামিক শরিয়া আইন কঠোরভাবে অনুসরণ করতো। গত ১৫ আগস্ট কাবুলের পতনের মধ্য দিয়ে গোষ্ঠীটি আবারও দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে।

তখন থেকেই গোষ্ঠীটি নিজেদের একটি উদারনৈতিক চিত্র উপস্থাপনের চেষ্টা করছে। নারী ও মেয়ে শিশুদের অধিকারের প্রতিশ্রুতির পাশাপাশি কিছুটা বাক স্বাধীনতার কথাও বলছে তারা।

জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাচেলেট বলেছেন, তালেবানের জন্য নারী অধিকার হতে হবে মৌলিক রেড লাইন। আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি নিবেদিত কমিটি গঠন করতে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম