আফগানিস্তান ইস্যুতে ইমরান খানের সঙ্গে কথা বললেন পুতিন

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ০৬:৩৮আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৭:৫৯

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ফোনে কথা হয় দুই নেতার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফোনালাপে ইমরান খান বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও স্থিতিশীল আফগানিস্তান পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও এটি তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, আফগান জনগণের নিরাপত্তা এবং অধিকারের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমঝোতাই সর্বোত্তম পথ। আন্তর্জাতিক সম্প্রদায়কেও আফগানিস্তানের জনগণের প্রতি ইতিবাচক ভূমিকা পালন করতে হবে, যাতে তারা নিজেদের মানবিক চাহিদা এবং খাদ্য-পুষ্টির ব্যবস্থা করতে পারে।

এর আগে আফগানিস্তান ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে কথা বলেন পুতিন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই নেতা দেশটির বিদ্যমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছেন। শি জিনপিং জোর দিয়ে বলেছেন, আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করবে চীন। দেশটির অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করবে না বেইজিং।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে আলাপকালেও আফগান ইস্যুতে দ্বিপাক্ষিক সমন্বয় জোরদারের বিষয়ে একমত হয়েছেন পুতিন। অন্যদিকে আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভ বলেছেন, তালেবানের কোনও বিকল্প নেই এবং দলটির বিরুদ্ধে প্রতিরোধ ব্যর্থ হবে।

/এমপি/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম