কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার সতর্কতা জারি

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ১০:৫২আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১০:৫২
image

আফগান রাজধানী কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে জানিয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে বেশ কয়েকটি দেশ। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই ধরনের সতর্কতা জারি করেছে। বিমানবন্দরের বাইরে অবস্থানরতদের অবিলম্বে ওই এলাকা ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর কাবুল থেকে ৮২ হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে। ৩১ আগস্টের সময়সীমার মধ্যে প্রত্যাহার সম্পন্ন করার জোরালো চেষ্টা করছে বহু দেশ। বিমানবন্দরের ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে বহু মানুষ এখনও দেশটি ছাড়তে মরিয়া হয়ে উঠেছে।

সময়সীমা বাড়ানোর বিরোধিতা করেছে তালেবান। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ৩১ আগস্টের পর বিদেশি এবং আফগানদের দেশ ছাড়তে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিজ পায়েন বলেন, কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার অব্যাহত এবং উচ্চ ঝুঁকি রয়েছে। এই সতর্কতার কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্র দফতর থেকে কাবুল বিমানবন্দরের আবি গেট, পূর্ব গেট এবং উত্তর গেটে অবস্থানরতদের অবিলম্বে এলাকা ছাড়তে বলা হয়।

যুক্তরাজ্যের তরফ থেকেও এই ধরনের পরামর্শ দিয়ে নিরাপদ অবস্থানে সরে গিয়ে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়। ব্রিটিশ পররাষ্ট্র দফতর থেকে বলা হয়, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলানো অব্যাহত রয়েছে। এছাড়া সন্ত্রাসী হামলার জোরালো আশঙ্কার কথাও বলা হয়।

তবে কোনও দেশের পক্ষ থেকেই নিরাপত্তা হুমকির বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। তবে গত মঙ্গলবার দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগানিস্তানে ইসলামিক স্টেট গ্রুপের হুমকি বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত প্রত্যাহার শিগগিরই শেষ হয়ে যেতে পারে।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম