কাবুলে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬০

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০২১, ০০:৪৪আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০১:১০

আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবারের জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। শহরের প্রধান হাসপাতালের টুইটার অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নিহতের এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিনের বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে আরও অন্তত ১২০ জন। এদের মধ্যে বেশিরভাগই আফগান নাগরিক। তবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, হতাহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বোমা বিস্ফোরণ ঘটে কাবুল বিমানবন্দরের প্রবেশমুখে। বাইরে গোলাগুলি হয় বলে জানায় একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, আবে গেটের সামনেই বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণের মধ্যেই কাবুলের একটি হোটেলের কাছে দ্বিতীয় দফা বিস্ফোরণ ঘটানো হয়।

হামলায় জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত থাকার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে নিশ্চিত হতে এরইমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে দেশটি।

হামলার নিন্দা জানিয়ে আফগান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছে তালেবান। দলের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুল বিমানবন্দর এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক আমিরাত। এমন এলাকায় বিস্ফোরণ ঘটেছে যেখানকার নিরাপত্তার দায়িত্বে ছিল মার্কিন বাহিনী।

তালেবানের আরেক মুখপাত্র সুহাইল শাহিন বলেন, আফগানিস্তানের মানুষের নিরাপত্তার প্রতি গভীর মনোযোগ দিচ্ছে তার দল।

/এমপি/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম