কাবুল বিমানবন্দর পরিচালনায় এখনও সিদ্ধান্ত নেয়নি তুরস্ক

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০২১, ১৭:২৫আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৭:২৫

বিদেশি সেনা প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দরের পরিচালনায় তুরস্ককে অনুরোধ জানিয়ে আসছে তালেবান। তবে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলছেন, এ ব্যাপারে আঙ্কারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছায়নি।

আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে প্রত্যাহার হচ্ছে বিদেশি সেনা। তালেবান আফগানের রাজধানী কাবুল দখল করে নেওয়ায় হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও টেকনিক্যাল বিষয়ে দুশ্চিন্তায় তালেবান সরকার। এমন সংকটে আলোচনায় তুরস্ক। বিমানবন্দরের কার্যক্রম সচল রাখতে চলতি সপ্তাহে তুরস্কের কাছে প্রযুক্তিগত সহায়তা চায় তালেবান গোষ্ঠী।

এ নিয়ে শুক্রবার ইস্তাম্বুলে কনফারেন্সে এরদোয়ান বলেন, 'বিমানবন্দরের দায়িত্ব নেওয়ার আগে সেখানকার শান্তি ফিরিয়ে আনা জরুরি। সেখানে নানা ঝুঁকি রয়েছে’।

তিনি আরও বলেন, 'তালেবান গোষ্ঠী এ বিষয়ে আমাদেরকে অনুরোধ করেছে। আমরা যেন বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করি এবং স্বাভাবিক কার্যক্রম চালু রাখি। কিন্তু এখনও সিদ্ধান্ত নেইনি। কারণ সেখানে সব সময় মৃত্যুর ঝুঁকি আছে’।

তালেবান ন্যাটোর সদস্যভুক্ত দেশ। দীর্ঘ ৬ বছর কাবুল বিমানবন্দরের দায়িত্ব পালন করেছে দেশটির বাহিনী। তবে গত ১৫ আগস্ট গোষ্ঠীটি ক্ষমতা দখল করলে ৩৫০ তুর্কি সৈন্য এবং এক হাজার চারশ’ লোককে সরিয়ে নেয় আঙ্কারা।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা
হরমুজ সংকটে তুরস্কের সামনে ভাগ্য বদলের বড় সুযোগ
জন্মনিয়ন্ত্রণকে কেন ‘বিশ্বাসঘাতকতা’ বলছেন এরদোয়ান
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের