আফগান সীমান্তে গুলিতে পাকিস্তানের ২ সেনা নিহত

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ০১:২৭আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০১:২৭
image

কাবুলে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলি হয়েছে। রবিবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বাজাউর জেলার সীমান্তে আফগানিস্তানের অভ্যন্তর থেকে ছোড়া গুলিতে পাকিস্তানের দুই সেনা নিহত হয়েছে। সেনাবাহিনীর পাল্টা হামলায় দুই-তিন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।

উপজাতি অধ্যুষিত পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলির এই খবরের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। কারণ সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওই এলাকায় প্রবেশ করা সম্ভব হয়নি।

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের কয়েকটি উপজাতি অধ্যুষিত এলাকার একটি বাজাউর। এই এলাকায় পাকিস্তানি তালেবানসহ বেশ কয়েকটি গ্রুপের যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। আফগান তালেবানের প্রতি অনুগত পাকিস্তানি তালেবান কাবুলের পতনের পর পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের অভিযান জোরালো করেছে।

তবে রবিবার হামলার জন্য কোনও গ্রুপকে দায়ী করেনি পাকিস্তানি সেনাবাহিনী। তাদের বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে ২০৩ সন্ত্রাসী নিহত এবং আরও তিন-চার জন আহত হয়েছে।

ওই বিবৃতিতে পাকিস্তানের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহৃত হওয়ার নিন্দা জানানো হয়েছে। এতে আশা করা হয়েছে, কাবুলের ভবিষ্যত সরকার পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করবে না।

সূত্র: তালেবান

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম