আরেকটি ৯/১১-এর হুঁশিয়ারি পাকিস্তানি উপদেষ্টার, পরে অস্বীকার

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ১৮:০৮আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২০:৫৬
image

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) মোয়িদ ইউসুফ ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমস এর সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্বকে একটি সাক্ষাৎকার দেন। গত ২৮ আগস্ট প্রকাশিত এই সাক্ষাৎকারে ইউসুফ পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেন, তালেবানকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া না হলে আরেকটি ৯/১১ হামলার ঝুঁকি রয়েছে। তবে পরে পাকিস্তানের এই উপদেষ্টা দাবি করেছেন, তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে।

রবিবার মোয়িদ ইউসুফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ আগস্ট ‘তালেবানের সঙ্গে কাজ করুন অথবা ১৯৯০ দশকের ভয়াবহতার পুনরাবৃত্তি হবে, বলা হলো পশ্চিমকে’ শিরোনামের সাক্ষাৎকারটিতে ইউসুফকে ব্যাপক ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইউসুফ এবং ল্যাম্বের মাঝে যে আলাপচারিতা হয়েছে তা থেকে প্রকাশিত সাক্ষাৎটি অনেক ভিন্ন। এ নিয়ে যুক্তরাজ্যের পাকিস্তান হাইকমিশন থেকে পত্রিকাটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

পুরস্কার জয়ী সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্ব দ্য সানডে টাইমসের প্রধান বৈদেশিক প্রতিনিধি। ওই সাক্ষাৎকারে মোয়িদ ইউসুফকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমার কথা চিহ্নিত করে রাখুন... নব্বই দশকের ভুল যদি আবারও করা হয় এবং আফগানিস্তানকে পরিত্যাগ করা হয়, তাহলে এর ফলাফলও একই হবে- একটা নিরাপত্তা শূন্যতা পূরণ করবে অনাকাঙ্ক্ষিত উপাদান, যারা পাকিস্তান, পশ্চিম সবাইকে হুমকিতে ফেলবে।’

যুক্তরাজ্যের শেষ সামরিক ফ্লাইট কাবুল ছাড়ার দিনেই প্রকাশিত হয় ওই সাক্ষাৎকারটি। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দুই সপ্তাহে যুক্তরাজ্য প্রায় ১৫ হাজার মানুষ দেশটি থেকে সরিয়ে নিয়েছে।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম