যুক্তরাষ্ট্র চলে গেলে আফগানিস্তানে আইএস হামলা থামবে: তালেবান মুখপাত্র

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ২৩:৪৯আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২৩:৪৯
image

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-এর (আইএস) হামলা ঠেকানোর চেষ্টা অব্যাহত রাখবেন তারা। এছাড়া তিনি আশা প্রকাশ করেন বিদেশি বাহিনী একবার আফগানিস্তান ছেড়ে গেলে এই ধরণের হামলা বন্ধ হয়ে যাবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আমরা আশা করি যেসব আফগান আইএস দ্বারা অনুপ্রাণিত হয়েছে তারা নিজ দেশে বিদেশিদের অনুপস্থিতিতে ইসলামিক সরকার গঠন হতে দেখার পর তাদের অভিযান ছেড়ে দেবে।’ তিনি বলেন, ‘যদি তারা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে আর হামলা চালাতে থাকে তাহলে ইসলামিক সরকার... আমরা তাদের দেখে নেবো।’

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে দেড় শতাধিক মানুষের প্রাণ কেড়ে নেওয়া আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএস। ওই হামলায় নিহত হয় ১৩ মার্কিন সেনা। এর জবাবে গত কয়েক দিনে আইএসের অবস্থানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

রবিবার যুক্তরাষ্ট্রের তরফে দাবি করা হয়, বিমানবন্দরে হামলা চালাতে যাওয়া আইএস সংশ্লিষ্ট একটি যানবাহনে ড্রোন হামলা চালানো হয়েছে। ওই ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েক জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।

মার্কিন ড্রোন হামলা প্রসঙ্গে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘তাদের এই ধরনের হামলা চালানোর কোনও অনুমতি নেই... আমাদের স্বাধীনতাকে অবশ্যই সম্মান দেখাতে হবে।’

তালেবান মুখপাত্র জানান, সর্বশেষ মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার আগ পর্যন্ত তালেবান সরকার গঠনের ঘোষণা দেওয়া হবে না। জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘সরকার ঘোষণা করা জরুরি কিন্তু এর জন্য বহু ধৈর্য্য দরকার। সরকার গঠন নিয়ে আমরা দায়িত্বশীলতার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এই ইস্যুতে আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে।’

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম