সীমান্ত সুরক্ষিত, ‘যেকোন’ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: পাকিস্তান সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২১, ০১:৩১আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১০:০০
image

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আশ্বস্ত করেছেন, দেশের সীমান্ত সুরক্ষিত এবং তার বাহিনী প্রতিবেশী আফগানিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতির মধ্যে ‘যেকোন’ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। 

সোমবার (৩০ আগস্ট) রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে (জিএইচকিউ) কাশ্মীরসহ অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তা সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যদের ব্রিফিংয়ের সময় জেনারেল বাজওয়া এ অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরেন।

জেনারেল বাজওয়ার বরাতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিমাঞ্চল সীমান্ত ব্যবস্থাপনায় সময়োপযোগী পদক্ষেপের কারণে চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তানের সীমান্ত নিরাপদ এবং যেকোন পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। 

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আগস্টের মাঝামাঝি তালেবান আফগানিস্তান দখলের পর ও প্রতিবেশী দেশে খোরাসান প্রদেশে ইসলামিক স্টেট এর (আইএসকেপি) সন্ত্রাসী হামলার পর এটি সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে সংসদ সদস্যদের কাছে প্রথম নিরাপত্তা ব্রিফিং ছিলো।

এর আগে মার্কিন সেনা প্রত্যাহার করার দুই সপ্তাহ আগে ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এর ফলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে আরব আমিরাতে পালিয়ে যান। 

এদিকে গত রবিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাওর জেলায় আফগান সীমান্তের পাকিস্তানি এক সামরিক চেকপোস্টে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, হামলায় পোস্টে দায়িত্বরত দুই সৈন্য নিহত হন। অপরদিকে পাকিস্তানি সৈন্যদের পাল্টা হামলায় তিন বন্দুকধারী নিহত হয়েছে। তবে পাকিস্তানি সীমান্ত চেকপোস্টের সঙ্গে হামলায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।

সূত্র: এনডিটিভি

 

/এনএইচ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম