কাবুল বিমানবন্দর ছাড়লো যুক্তরাষ্ট্রের শেষ সামরিক বিমান

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২১, ১০:২৭আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১০:২৭

অবশেষে আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক বিমান। এর মধ্য দিয়ে দেশটিতে ২০ বছরের মার্কিন সামরিক অবস্থানের ইতি ঘটলো।

ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের শীর্ষ জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি জানিয়েছেন, সোমবার দিবাগত মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে সঙ্গে করে সর্বশেষ সি-১৭ বিমানটি কাবুল ছেড়েছে।

তিনি জানান, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা এখনও কাবুল ত্যাগ করতে পারেননি, তাদের সহায়তা দিতে কূটনৈতিক মিশনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ মার্কিন সামরিক প্লেনটি আফগানিস্তান ত্যাগের পর কাবুলে তালেবানের বিজয়সূচক গুলির আওয়াজ শোনা গেছে। এই বিমানটির কাবুল ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধের অবসান ঘটলো। একইসঙ্গে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাপক উদ্ধার অভিযানেরও ইতি ঘটলো।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সেই সময় থেকেই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিল যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

সেন্টকমের শীর্ষ জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেছেন, যুক্তরাষ্ট্রের এবং জোট বাহিনীর বিমানগুলোতে করে সব মিলিয়ে এক লাখ ২৩ হাজার বেসামরিক ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিদিন সাড়ে সাত হাজারের বেশি বাসিন্দা কাবুল ছাড়ার সুযোগ পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, এটি ছিল ব্যাপক সামরিক, কূটনৈতিক ও মানবিক কর্মযজ্ঞ। ব্যাপকভিত্তিক চ্যালেঞ্জ নিয়েই যুক্তরাষ্ট্র এটি বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, ‘নতুন এক অধ্যায়ের সূচনা হলো। সামরিক মিশন সমাপ্ত হয়ে কূটনৈতিক মিশন শুরু হলো।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবানকে বৈধতা অর্জন করতে হবে। সেই সঙ্গে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কিনা এবং নাগরিকদের ভ্রমণের স্বাধীনতা দেওয়া, নারী অধিকারের সুরক্ষা এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে দমন করছে কিনা-এসব বিষয় আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে থাকবে।

তিনি জানিয়েছেন, কাবুলের কূটনৈতিক মিশন স্থগিত করে দোহায় নিয়ে যাওয়া হলেও মার্কিন নাগরিক এবং যেসব আফগানদের যুক্তরাষ্ট্রের পাসপোর্ট রয়েছে, তারা চাইলে তাদের আফগানিস্তান ছাড়তে সহায়তা করা হবে।

গত ১৭ দিন ধরে চলা এই উদ্ধার অভিযানে যারা অংশ নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মঙ্গলবার আরও পরের দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন।

২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী। একই বছরের নভেম্বরে কাবুলের নিয়ন্ত্রণ নেয় মার্কিন জোট সমর্থিত তালেবান বিরোধী বাহিনী নর্দার্ন অ্যালায়েন্স। সূত্র: বিবিসি।

/এমপি/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম