পাঞ্জশিরে সংঘর্ষে ৮ তালেবান নিহত: আফগান মিলিশিয়া বাহিনী

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২১, ১৬:৪০আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৬:৫৩
image

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পাঞ্জশির উপত্যকায় বিরোধি মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তালেবান। সোমবার রাতে এই সংঘর্ষে আট তালেবান সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবানবিরোধী প্রধান মিলিশিয়া গ্রুপটি।

গত ১৫ আগস্ট কাবুলের পতনের পর থেকে পাঞ্জশির আফগানিস্তানের একমাত্র প্রদেশ যেখানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়নি। যদিও পার্শ্ববর্তী বাগলান প্রদেশে তালেবান ও স্থানীয় মিলিশিয়া বাহিনীর মধ্যে লড়াই চলছে।

পাঞ্জশিরের স্থানীয় নেতা আহমেদ মাসুদের অনুগত ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের (এনআরএফ) মুখপাত্র ফাহিম দাস্তি জানিয়েছেন উপত্যকার পশ্চিম প্রবেশ দ্বারে তালেবানের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সেখানে এনআরএফ-এর অবস্থানে হামলা চালায় তালেবান।

ফাহিম দাস্তি জানান, তালেবান হয়তো উপত্যকার প্রতিরক্ষা পরীক্ষা করতে এই হামলা চালিয়েছে। পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হলে আট তালেবান সদস্য নিহত এবং প্রায় একই পরিমাণ আহত হয়েছে। এছাড়া এনআরএফ-এর দুই সদস্যও আহত হয় বলে জানান তিনি।

তবে এনআরএফ-এর দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি তালেবান।

সোভিয়েতবিরোধি মুজাহিদিন কমান্ডার আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ পাঞ্জশির উপত্যকায় কয়েক হাজার সেনার তালেবানবিরোধী বাহিনী গড়ে তুলেছেন। তিনি তালেবানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে বলেছেন তালেবান হামলা চালালে প্রতিহত করবে তার বাহিনী।

বেশ কিছু পরিমাণ তালেবান যোদ্ধা ওই এলাকায় রওনা দিলেও দুই পক্ষ এতোদিন সংঘর্ষ এড়িয়ে আলোচনা চালিয়েছে।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক