টিভি উপস্থাপকের পেছনে অস্ত্র হাতে তালেবান যোদ্ধা

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২১, ১৭:৫৬আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৭:৫৬
image

আফগানিস্তানের এক টেলিভিশন উপস্থাপকের পেছনে অস্ত্র হাতে তালেবান যোদ্ধাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পেছনে তালেবান যোদ্ধাদের রেখে তাকে মানুষকে ভয় না পাওয়ার আহ্বান জানাতে শোনা যায়। তবে নেটিজেনদের অনেকেই মনে করছেন, উপস্থাপকের চোখেমুখেই ছিলো ভয়ের ছাপ।

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওটি আফগানিস্তানে গণমাধ্যমের স্বাধীনতা ইস্যুতে তালেবানের প্রতিশ্রুতির দিকে আঙুল তুলেছে।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানোর বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। যদিও তালেবান কর্তৃপক্ষ বলছে তারা সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেবে।

কয়েকদিন আগে কাবুলে রিপোর্টিংয়ের সময় তালেবানের হাতে মারধরের শিকার হন টোলো নিউজের এক প্রতিবেদক ও তার ক্যামেরাম্যান। কাবুল ছাড়াও জালালাবাদ শহরে সাংবাদিকদের উপর তালেবানের হামলার খবর সামনে এসেছে।

গত ১৯ আগস্ট জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক সাংবাদিকের আত্মীয়কে গুলি করে হত্যা করে তালেবান অস্ত্রধারীরা। এছাড়া ওইদিন তারা আরও অন্তত তিনজন ডিডাব্লিউ সাংবাদিকের বাড়িতে অভিযান চালায়।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক