আফগান বাহিনীর পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তা চায় পাকিস্তান

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২১, ১১:০০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১১:০০

আফগানিস্তানে ক্ষমতার পালাবদল এবং মার্কিন বাহিনী প্রত্যাহারের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। এই উদ্বেগ অবসানে আফগান বাহিনীর পুনর্গঠনের প্রতি জোর দিয়েছে ইসলামাবাদ। এই পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে তারা।

আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আগামী দুই থেকে তিন মাস বেশ সংকটপূর্ণ। বিশেষ করে দুই দেশের সীমান্ত এলাকায় হামলা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে ইসলামাবাদ।

তিনি বলেন, আমাদের (আন্তর্জাতিক সম্প্রদায়) তালেবানকে তাদের সেনাবাহিনী পুনর্গঠনে সহায়তা করতে হবে যাতে তারা তাদের ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে পারে।

এদিকে তালেবান আগামী কয়েক দিনের মধ্যেই সরকার গঠন করবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের কয়েক ঘণ্টার মাথায় মঙ্গলবার এ তথ্য জানান তিনি।

এদিন ইসলামাবাদে সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আমরা আশা করি আফগানিস্তানে আগামী দিনে একটি ঐকমত্যের সরকার গঠিত হবে।’

শাহ মাহমুদ কুরেশি বলেন, পাকিস্তান ইতোমধ্যে ৩০ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তাদের স্বাস্থ্য, শিক্ষাসহ যাবতীয় সুবিধা দেওয়া হচ্ছে। পাকিস্তান তার সীমান্ত খোলা রেখেছে। মানুষ দুই দেশের মধ্যে যাতায়াত করছে এবং বাণিজ্যও চলছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আফগানিস্তানকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ারও আহ্বান জানান কুরেশি। তিনি বলেন, পাকিস্তান একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও প্রগতিশীল আফগানিস্তান দেখতে চায়। সূত্র: রয়টার্স, আল জাজিরা।

/এমপি/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম