আফগানিস্তানকে বিচ্ছিন্ন করা হবে বিপজ্জনক: পাকিস্তান

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সতর্ক করে বলেছেন, আফগান জনগণকে ত্যাগ করার ‘ভুল’ আন্তর্জাতিক সম্প্রদায় যেন পুনরাবৃত্তি না করে। তালেবানের সঙ্গে সম্পৃক্ত না হলে সেখানে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলো মাথাচাড়া দেবে। তালেবান সরকার গঠনের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ-কে সাক্ষাৎকারে সতর্ক বার্তা দিলেন তিনি।

তালেবান সরকারের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন টানতে ইসলামাবাদের দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। ইতোমধ্যে কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ পাকিস্তান। 

আফগান সংকট এবং তালেবান সরকার গঠন নিয়ে বুধবার স্কাই নিউজের সঙ্গে আলাপচারিতায় কুরেশি বলেন, ‘বিশ্ব সম্প্রদায়কে আফগানিস্তান নিয়ে ভাবা উচিত। কারণ, আফগানদের বিচ্ছিন্ন করা হবে বিপজ্জনক’। আফগান জনগণকে নিয়ে তিনি চিন্তিত বলে মন্তব্য করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

১৯৯০-এর কথা স্মরণ করিয়ে কুরেশি বলেন, সে সময় বিশ্ব সম্প্রদায় আফগানিস্তানকে কাছে টেনে না নেওয়ায় চরম খেসারত দিতে হয়েছে সবার। এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করা যাবে না।

আমরা চাই না দেশটিতে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলো বেড়ে উঠুক। পাকিস্তান তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিচ্ছিন্নতার পরিণতি আরও খারাপ হবে’।

দুই একদিনের মধ্যেই আফগানিস্তানে সরকার গঠনের রূপরেখা নিয়ে সামনে হাজির হতে পারে তালেবান কর্তৃপক্ষ। ইতোমধ্যে চীন ও রাশিয়া তাদের স্বীকৃতি দিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ তালিকায় ইসলামাবাদও রয়েছে।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম