কঠিন শর্তে তালেবানের সঙ্গে যোগাযোগ রাখবে ইইউ

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১

আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিলেও কঠিন শর্তে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হবে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। বলেন, দেশটির সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই তালেবান সরকারের সঙ্গে যোগাযোগের প্রয়োজন হবে।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান ‘আফগান জনগণের পাশে দাঁড়াতে নতুন সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ থাকতে হবে। এটা কাজ চালানোর জন্য, এর মানে এই নয় যে নতুন সরকারকে স্বীকৃতি দিচ্ছি আমরা’।

নতুন আফগান সরকারকে তাদের প্রতিশ্রুতি মেনে চলতে হবে। সরকার গঠনের আগে আফগান ভূখণ্ডে সন্ত্রাসী কার্যক্রম চলতে না দেওয়া এবং মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দেয় গোষ্ঠীটি। বিদেশি মানবিক সাহায্য সহযোগিতার অনুমোদন দিতে এবং দেশত্যাগে ইচ্ছুক আফগানদের সেই সুযোগ দেওয়ার আহ্বান জানান জোসেফ বোরেল।

নিরাপত্তার শর্ত যদি পূরণ করা হয়, তবে ইইউ সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। তালেবান প্রতিনিধি শুক্রবার (৩ সেপ্টেম্বর) সরকার গঠনের ঘোষণা দিতে যাচ্ছে।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো দিবে ইইউ 
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম