যৌনকর্মীদের মেরে ফেলতে তালিকা তৈরি করছে তালেবানরা

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৭

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও পরে তালেবানের নিয়ন্ত্রণ নেওয়ার পর গোষ্ঠীটি যৌনকর্মে নিযুক্ত নারীদের হত্যা করতে তালিকা তৈরি করছে। ধারণা করা হচ্ছে, নারী যৌনকর্মীদের মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করতে পারে তালেবান।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের ডেথ স্কোয়াড পর্নো ওয়েবসাইটগুলোতে বিদেশিদের সঙ্গে যৌনকর্মে নিযুক্ত আফগান নারীদের খোঁজ করছে।

তালেবানের পক্ষ থেকে যৌন কর্মে নিযুক্ত নারীদের চিহ্নিত করতে একটি ক্যাম্পেইন চালানো হচ্ছে বলেও দ্য সানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসনামলে এমন কাজে নিয়োজিত অনেক নারীর মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হয়েছে।

এক সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান যোদ্ধারা আফগান যৌন কর্মীদের হত্যা করতে বা যৌন দাসী বানানোর জন্য পর্নো সাইটগুলোতে অনুসন্ধান চালাচ্ছে।

আগের শাসনামলের অভিজ্ঞতার আলোকে ধারণা করা হচ্ছে, যৌন কর্মে নিযুক্ত নারীদের জন্য সবচেয়ে হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে তালেবান। ক্ষমতায় না থাকলেও গত বিশ বছরে গোষ্ঠীটি পরকীয়া বা বিবাহবহির্ভূত যৌন সম্পর্কে জড়িত নারীদের হত্যা করেছে বলে বিভিন্ন খবরে উঠে এসেছে।

আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তালেবানরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়াসহ বিভিন্ন দেশের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে তালেবানের নাম।

 

/এএ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম