ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে: কাবুলে আইএসআই প্রধান

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৫
image

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ জানিয়েছেন, আফগানিস্তানের সবকিছু ঠিক হয়ে যাবে। শনিবার এক সফরে কাবুল পৌঁছান তিনি।

চ্যানেল ফোর নিউজের এক টুইট বার্তায় প্রকাশ করা ভিডিওতে আইএসআই প্রধানকে আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে কাবুলের এক হোটেলে দেখা যায়। ওই সময়ে এক প্রতিবেদক আইএসআই প্রধানের কাছে জানতে চান, আফগানিস্তানে এখন কী ঘটতে চলেছে বলে আশা করছেন? জবাবে আইএসআই প্রধান বলেন, ‘ভয় পাবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে।’

কাবুল সফরে তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেন আইএসআই প্রধান। সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বৈঠকে আফগানিস্তানে আটকে থাকা বিভিন্ন দেশের নাগরিক এবং আন্তর্জাতিক সংস্থার কর্মীদের পাকিস্তানের মধ্য দিয়ে দেশে ফেরত পাঠানো নিয়ে আলোচনা করেন তিনি।

এছাড়া আফগানিস্তানের সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও তালেবান নেতাদের সঙ্গে আইএসআই প্রধানের কথা হয়েছে। ডনের খবরে বলা হয়েছে, সামগ্রিক আলোচনা হয়েছে মূলত নিরাপত্তা ইস্যুতে। পরিস্থিতির সুযোগ অন্য কেউ যেন নিতে না পারে তা নিশ্চিত করতে এসব আলোচনা অনুষ্ঠিত হয়।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম