আফগান সরকারের নেতৃত্বে আসতে পারে নতুন মুখ 

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৩

অপেক্ষাকৃত কম পরিচিত তালেবান নেতা মোল্লা হাসান আকুন্দ পরবর্তী আফগান সরকারের নেতৃত্বে আসতে পারেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আকুন্দ জাতিসংঘের সন্ত্রাসী তালিকা রয়েছেন। 

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদারের নাম প্রধানমন্ত্রী হিসেবে শোনা যাচ্ছিলো। এরইমধ্যে নতুন করে জানা যাচ্ছে, সরকারপ্রধান হচ্ছেন মোল্লা হাসান আকুন্দ। 

সূত্রের খবরের বরাতে এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়েছে, আফগানিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন  তালেবানের ‘লাইটওয়েট’ নেতা মোল্লা হাসান আকুন্দ। মোল্লা বারাদার ও মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব মোল্লা হাসান আখুন্দের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান নির্বাচিত হতে পারেন হাক্কানি নেটওয়ার্ক ও বিশ্বব্যাপী সন্ত্রাসের তালিকায় থাকা সিরাজ হাক্কানি।

এ ছাড়া তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা ‘সর্বোচ্চ নেতা’ হতে পারেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। 

২০০১ সালে তালেবান সরকারের পতনের পর মোল্লা হাসান আকুন্দ পাকিস্তানের বেলুচিস্তানে গঠিত তালেবানের নেতৃত্ব পরিষদ ‘কোয়েটা সুরা’র দায়িত্বে ছিলেন। এর আগে তালেবান শাসনামলে তিনি আফগানিস্তানের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

/এনএইচ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক