পালানোর আগের রাতেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন আশরাফ গণি

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:২০

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার আগের দিন রাতেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গণি। ওই আলাপে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন গণি। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলে ঢোকার আগেই প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে পালিয়ে যান আশরাফ গণি। সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন তিনি। তার আগে তার নিয়ন্ত্রণে ছিল প্রায় তিন লাখ আফগান সেনা।

টোলো নিউজের সাংবাদিক লুৎফুল্লাহ নাজাফিজাদা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, ‘আপনারা কি প্রেসিডেন্ট গণিকে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন?’ এ প্রশ্নের জবাবের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছে সংবাদমাধ্যমটি। ওই ভিডিওতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পালানোর আগের রাতের আলাপে তিনি (আশরাফ গণি) আমাকে যেটা বলেছিলেন তা হলো, মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যেতে প্রস্তুত রয়েছেন তিনি।’

আফগানিস্তান ছেড়ে যাওয়ায় জনগণের কাছে ক্ষমা চেয়ে বুধবার একটি বিবৃতি দিয়েছেন আশরাফ গণি। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তা কর্মীদের পরামর্শেই দেশ ছাড়েন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থানরত গণি আরও লিখেছেন, ‘আমার উত্তরসূরির মতো এমনভাবে আমার অধ্যায়ের সমাপ্তি ছিল গভীর বেদনা ও অনুতাপের। আমি ভিন্নভাবে এটির সমাধান করতে পারিনি বলে আফগান জনগণের কাছে ক্ষমা চাইছি।’

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম