নারীদের বিক্ষোভ কাভার করায় সাংবাদিককে পিটিয়েছে তালেবান

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১

কাবুলে নারীদের বিক্ষোভ কাভার করায় আফগানিস্তানের দুই সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, মঙ্গলবার তালেবানের নিরাপত্তা বাহিনীর বেদম মারপিটের শিকার হন তারা।

কাবুল ভিত্তিক সংবাদমাধ্যম এতিলাত-ই-রোজ এর দুই সাংবাদিক তাকি দারিয়াবি এবং নিমাত নাকবিকে গত মঙ্গলবার আটক করে তালেবান। পরে তাদের মারপিট করা হয়। এই সাংবাদিকেরা তালেবান শাসনের বিরোধিতা করে কাবুলে নারীদের বিক্ষোভ কাভার করছিলেন।

এতিলাত-ই-রোজ এর খবরে বলা হয়েছে, তালেবান কর্তৃপক্ষ ওই দুই সাংবাদিককে আটক করে কাবুলের একটি থানায় নিয়ে যায়। সেখানে তাদের আলাদা রাখা হয়। আর তার দিয়ে মারাত্মকভাবে পেটানো হয়। ৮ সেপ্টেম্বর দুই জনকেই ছেড়ে দেওয়া হয়। পরে তারা মুখ ও পিঠে আঘাতের জন্য হাসপাতালে চিকিৎসা নেন।

এতিলাত-ই-রোজ সম্পাদক জাকি দারিয়াবি বলেন, ‘আমার দুই সহকর্মী জানিয়েছেন তালেবান তাদের আটক করে চার ঘণ্টা ধরে পিটিয়েছে।’ স্কাই নিউজের খবরে বলা হয়েছে, টানা নৃশংস নির্যাতনের কারণে চারবার জ্ঞান হারিয়ে ফেলে ওই দুই সাংবাদিক।

হিউম্যান রাইটস ওয়াচ আরও জানিয়েছে, টোলো নিউজের ফটো জার্নালিস্ট ওয়াহিদ আহমাদিকেও ৭ সেপ্টেম্বর আটক করে তালেবান কর্তৃপক্ষ। ওই দিনই তাকে ছেড়ে দেওয়া হয়। তালেবান কর্তৃপক্ষ তার ক্যামেরা জব্দ করে আর বিক্ষোভের ছবি তুলতে অন্য সাংবাদিকদেরও বাধা দেয়।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম