পাঞ্জশিরের সিংহ আহমদ শাহ মাসুদের সমাধি গুঁড়িয়ে দিলো তালেবান

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:১০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৫

আফগানিস্তানের নর্দার্ন অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা আহমদ শাহ মাসুদের ‘ন্যাশনাল হিরো’ সমাধি গুঁড়িয়ে দিয়েছে তালেবান যোদ্ধারা। মাসুদকে যেখানে ‘জাতীয় নায়ক’ বিবেচনা করা হয়, সেখান তার সমাধি অসম্মানের ঘটনায় পাঞ্জশিরে অনেকের ভেতর ক্ষোভের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মাসুদ হত্যার ২০তম বার্ষিকীতে সমাধি ভেঙে ফেলে তালেবান।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পাঞ্জশিরে অবস্থিত এই নায়কের সমাধির কাঁচ পুরোপুরি ভাঙা অবস্থায় আছে। মাসুদের সমাধি ভাঙা নিয়ে এখনও তালেবানের কোনও বক্তব্য পাওয়া যায়নি। গত (৭ সেপ্টেম্বর) সোমবার তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তালেবান গোষ্ঠী। সরকার গঠনের পরই আহমদ শাহর সমাধি ভেঙে ফেলার খবর এলো।

কাবুল থেকে পূর্বাঞ্চলে অবস্থিত হিন্দুকুশ এলাকায় অবস্থিত পাঞ্জশির। ১৯৯০-এর দশকে তালেবান আফগানিস্তান শাসন করলেও পাঞ্জশির নিয়ন্ত্রণ করতে পারেনি। এ অঞ্চলে সোভিয়েত বাহিনী ও তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মাসুদের বাবা শাহ আহমদ মাসুদ। তাকে পাঞ্জশিরের সিংহ হিসেবে অভিহিত করা হয়। ২০০১ সালে আল কায়েদার গুপ্ত হামলায় তিনি নিহত হন। সম্প্রতি মাসুদের বাহিনীকে পরাজিত করে পাঞ্জশির উপত্যকা দখলে নেওয়ার দাবি করেছে তালেবান যোদ্ধারা।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান