হিজাব না পরা মেয়েরা কাটা তরমুজের মতো, তালেবান নেতার বিতর্কিত মন্তব্য

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০৪

হিজাব না পরা নারীদের ‘কাটা তরমুজ’-এর মতো দেখা যায় বলে বিতর্কিত মন্তব্য করেছেন তালেবানের এক নেতা। ভাইরাল হওয়া ভিডিও-তে ওই তালেবান যোদ্ধা বলেন হিজাব না পরা সব নারী আসলে ‘কাটা তরমুজ’। তার এই মন্তব্যে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখিয়েছেন সচেতন নাগরিকরা।

ক্ষমতা দখলের পর তালেবান নেতাদের বলতে শোনা গেছে, আফগান নারীদের পূর্ণ সম্মান দেওয়া হবে। এমনকি পড়াশোনা এবং কাজেরও সুযোগ পাবেন তারা। কিন্তু দিন যত যাচ্ছে তালেবানকে পুরনো রূপে দেখা যাচ্ছে। এই যেমন, এক টকশোতে অংশ নিয়ে নারীদের প্রসঙ্গে তালেবান যোদ্ধা বলেন, হিজাব না পরা নারীরা হলো কাটা তরমুজ।

তিনি বলেন, ‘আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি আস্ত তরমুজ কেনেন? অবশ্যই গোটাটাই কেনেন। হিজাব না পরা মেয়েরা হলো ‘কাটা তরমুজ’।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন। আপলোডের পরপরই প্রচুর সংখ্যক মানুষ দেখেন এবং শেয়ার করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তালেবানের বিরুদ্ধে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
যে ইঁদুর মারার বিষে নিভে গেলো একই পরিবারের চার প্রাণ
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের