বিক্ষোভকারীদের ওপর নৃশংস নির্যাতনে তালেবানের নিন্দায় জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১, ০৯:২১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০৯:২১

আফগানিস্তানে ভিন্নমতালম্বীদের ওপর সহিংস পদক্ষেপের ঘটনা ক্রমে বাড়তে থাকায় তালেবানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, গত কয়েক দিনে চার বিক্ষোভকারীকে হত্যা করেছে তালেবান যোদ্ধারা।

গত ১৫ আগস্ট কাবুলের পতনের পর আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে তালেবানবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা নারী অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং আরও বৃহত্তর স্বাধীনতার দাবি তুলেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে তালেবান যোদ্ধারা লাঠি, বেত এবং তাজা গুলি ব্যবহার করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের বিবৃতিতে বলা হয়েছে, যারা শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার চর্চা করছে এবং যেসব সাংবাদিক বিক্ষোভ কাভার করছে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ, বিনা বিচারে আটক অবিলম্বে বন্ধ করতে তালেবানের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।’

শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র রাবিনা সামসাদিও বিক্ষোভকারীদের ওপর তালেবানের নিপীড়নের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই চরম অনিশ্চিত সময়ে রাজপথের আফগান নারী ও পুরুষদের কথা শোনাটা গুরুত্বপূর্ণ।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম