কাবুলে মার্কিন ড্রোন হামলায় জঙ্গি নয়, ত্রাণকর্মীসহ ১০ জন নিহত হন

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:১১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৪

গত ২৯ আগস্ট কাবুলে মার্কিন ড্রোন হামলায় জঙ্গি গোষ্ঠী আইএস নয়, ত্রাণ সংস্থার এক কর্মী নিহত হন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের স্বাধীন তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে। এ ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাইডেন প্রশাসন।

কাবুলে বিমানবন্দরে বিদেশি বাহিনী এবং আফগানদের উদ্ধারের সময় শক্তিশালী বোমা হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আইএস-কে। এতে প্রাণ হারান একশ’ ৭০ জনের বেশি মানুষ। এরপরই হামলাকারীদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেয় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র দাবি করে, হামলাকারী ড্রোন হামলা নিহত হন।

কিন্তু এখন বেরিয়ে আসছে ভিন্ন ঘটনা। নিউ ইয়র্ক টাইমসের ভিডিও বিশ্লেষণে দেখা যায়, আইএস জঙ্গি নয়, মার্কিন ড্রোন এক ত্রাণ কর্মীর ওপর আঘাত হেনেছে। নিহত ৪৩ বছর বয়সী গাড়ির চালক জেমারি আহমাদি। তিনি যুক্তরাষ্ট্রের একটি ত্রাণ সংস্থার দীর্ঘদিনের কর্মী। তার গাড়িতে কোনও বিস্ফোরকও পাওয়া যায়নি। তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য আবেদনও করেছিলেন।

সেদিনের মার্কিন ড্রোন হামলায় শুধু আহমাদিই নিহত হননি। তার স্বজনরা জানিয়েছে, ওই হামলায় তাদের পরিবারের সাত শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন, গাড়িটিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বোমা বহন করা হচ্ছে এবং এটি কাবুল বিমানবন্দরে অবস্থানরত মার্কিন সৈন্যদের জন্য হুমকি।

কিন্তু ভিডিও বিশ্লেষণে আহমাদিকে তার গাড়ির পেছনে পানির জার তুলতে দেখেছে, যেগুলো পরিবারের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তিনি।

আহমাদি ২০০৬ সাল থেকে ক্যালিফোর্নিয়াভিত্তিক ত্রাণ ও প্রেশার গ্রুপ নিউট্রিশন অ্যান্ড এডুকেশন ইন্টারন্যাশনালের (এনইআই) হয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছিলেন।

এ ঘটনা নিয়ে নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের স্বচ্ছ তদন্ত প্রসঙ্গ কোনও মন্তব্য করতে রাজি হননি মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী