চাপ নয়, তালেবান সরকারের জন্য সহযোগিতা চায় চীন

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০২১, ১৯:৩৭আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৯:৩৭

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেছেন, বিশ্বের উচিত চাপ দেওয়ার বদলে আফগানিস্তানকে সহযোগিতা করা। যখন দেশটি নতুন সরকার গঠন করার পথে রয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্য করেন। কাবুল দখল করে তালেবানরা যখন সরকার গঠনের পথে রয়েছে তখন তিনি এই মন্তব্য করলেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের পরিস্থিতি এখনও অস্থিতিশীল ও অনিশ্চিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আরও বেশি চাপ প্রয়োগের চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইতিবাটক পথে গাইড ও উৎসাহ দেওয়া। যা পরিস্থিতিতে স্থিতিশীল করতে সহযোগিতা করবে।

আফগানিস্তানের শাসক হিসেবে তালেবানকে এখনও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়নি চীন। কিন্তু গত মাসে গোষ্ঠীটির রাজনৈতিক প্রধান মোল্লা বারাদারকে তিয়ানজিনে স্বাগত জানিয়েছে। ওই সময় বেইজিং বলেছে, আফগানিস্তানে শান্তি ও পুনর্গঠন কাজে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করছে তালেবান।  

ফোনালাপে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াং ইয়ি আরও বলেছেন, আফগানিস্তানকে ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করা উচিত হবে না আন্তর্জাতিক সম্প্রদায়ের। এটি স্বাধীনতা ও জনগণের ইচ্ছাকে শ্রদ্ধা জানানো উচিত। সূত্র: রয়টার্স

/এএ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম