ইউরোপে আফগান শরণার্থী ঢল থামানোর আহ্বান গ্রিসের

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ০০:১৮আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০০:১৮
image

ইউরোপে নতুন করে শরণার্থী ঢল থামাতে আফগানিস্তানের প্রতিবেশি দেশগুলোকে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস।

গ্রিক প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানের কাছের দেশগুলোকে সহায়তা করা ইউরোপীয়ান ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ, এটা নিশ্চিত করার জন্য যে, আমরা ইউরোপে নতুন করে ঢল চাই না।’

ইউরোপীয়ান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট রবার্টা মেতসোলাকে গ্রিক প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার দেশ অতীতের গণ অভিবাসন থামানোর ব্যবস্থা করেছে আর এবারও একই নীতিতে তাই করবে।

গ্রিক সরকারের মুখপাত্র ইয়ান্নিস ওইকোনোমু জানিয়েছেন, অভিবাসন ও শরণার্থী ইস্যুতে যে কোনও সম্ভাব্য তীব্রতা বৃদ্ধিকে হালকাভাবে নেবে না গ্রিস।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে শরণার্থী ঢল আসা ঠেকাতে তুরস্ক সীমান্তের ৪০ কিলোমিটার এলাকায় বেড়া ও নজরদারি ব্যবস্থা বসিয়েছে গ্রিস।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান