আফগান নারী এমপিকে ফেরত পাঠিয়েছে ভারত

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ১৭:৫০আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৭:৫০
image

আফগানিস্তান পার্লামেন্টের এক নারী সদস্য জানিয়েছেন, তালেবানের হাতে কাবুলের পতনের পর পাঁচ দিনের মাথায় গত ২০ আগস্ট তাকে ফেরত পাঠিয়েছে ভারত। তার অভিযোগ দিল্লিতে আসার পর তাকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।

আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের ওলেসি জিরগার এমপি রঙ্গিনা কারগার জানান, গত ২০ আগস্ট ইস্তানবুল থেকে দুবাইয়ের একটি বিমানে দিল্লি বিমানবন্দরে পৌঁছান তিনি। কূটনৈতিক পাসপোর্ট থাকায় ভিসা ছাড়াই ভারতে পৌঁছাতে পারেন তিনি। তবে সেখান থেকেই তাকে আফগানিস্তান ফেরত পাঠানো হয়।

১১ বছর ধরে পার্লামেন্ট সদস্য রঙ্গিনা কারগার । দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানান, আগেও বহুবার ভারতে গিয়েছেন তিনি। সেই একই পাসপোর্ট দিয়ে দিল্লি প্রবেশ করেন তিনি। তবে আগে কোনও সমস্যা না থাকলেও এবার ভারতীয় অভিবাসন কর্মকর্তারা তাকে অপেক্ষা করতে বলেন। পরে উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে দুই ঘণ্টা পর একই বিমানে তাকে ইস্তানবুলে ফেরত পাঠানো হয়।

৩৬ বছর বয়সী রঙ্গিনা কারগারের অভিযোগ, ‘আমার সঙ্গে অপরাধীর মতো আচরণ করে ফেরত পাঠানো হয়। দুবাইয়ে আমার পাসপোর্ট দেওয়া হয়নি আমাকে। ইস্তানবুলে নামার পর সেটা দেওয়া হয়েছে। তিনি বলেন, তারা আমার সঙ্গে যেটা করলো সেটা ঠিক করলো না। কাবুলের পরিস্থিতি বদলে গেছে আর আমি আশা করেছিলাম ভারত সরকার এক আফগান নারীকে সাহায্য করবে। ফেরত পাঠানোর কোনও কারণ আমাকে জানানো হয়নি।’

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, রঙ্গিনা কারগারের সঙ্গে এই ধরনের কোনও ঘটনার বিষয়ে তারা অবগত নন।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম