আফগান সমস্যা নিয়ে আলোচনায় দিল্লিতে সিআইএ প্রধান

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৯

ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের জন্য দিল্লি সফর শুরু করেছেন মার্কিন তদন্ত সংস্থা সিআইএ প্রধান উইলিয়া জে বার্নস। মঙ্গলবার এই সফর শুরু করেছেন তিনি। নিজস্ব সূত্রের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নিরাপত্তা এবং কৌশলগত অবস্থান নিয়ে এই সফরের আলোচনায় গুরুত্ব পাবে।

দ্রুত পরিবর্তন হতে থাকা আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং শীর্ষ গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নস।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সিআইএ প্রধানের সফর এবং এর এজেন্ডা নিয়ে ভারত ও আমেরিকান কর্মকর্তারা প্রকাশ্যে মুখ খুলছেন না। তবে বেশ কয়েকটি সূত্র এই সফর এবং এর আলোচ্যসূচির কথা নিশ্চিত করেছেন।

তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে গত মাসে আফগানিস্তান সফর করেন সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নস। ওই সফরে তিনি তালেবান নেতা মোল্লা আবদুল গণি বারাদারসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।

ঘটনাক্রমে সিআইএ প্রধান যখন দিল্লি সফর করছেন, সেই একই সময়ে ভারতে রয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ। তিনিও আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই দিল্লি গিয়েছেন।

রুশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম