আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ট্র্যাজেডি ছাড়া কিছুই অর্জন করেনি: পুতিন

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৮
image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ট্র্যাজেডি ছাড়া আর কিছুই অর্জন করেনি। তিনি বলেন, এতে সব পক্ষের প্রাণহানি ছাড়াও প্রমাণ হয়েছে, অন্য দেশের ওপর বিদেশি মূল্যবোধ চাপিয়ে দেওয়া সম্ভব নয়।

রাশিয়ার পূর্বাঞ্চলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে তরুণদের উদ্দেশে এসব কথা বলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

পুতিন বলেন, ‘মার্কিন বাহিনী ওই ভূখণ্ডে ২০ বছর ছিল আর ২০ বছর চেষ্টা করেছে... সেখানে বসবাসরত মানুষদের সভ্য করতে, নিজেদের মূল্যবোধ এবং বিশ্বের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য জীবনমান সেখানে প্রবেশ করাতে চেয়েছে।’

তিনি আরও বলেন, ফলাফল হলো- যারা এসব চেষ্টা করেছে তাদের ট্র্যাজেডি ও প্রাণহানি, এমনকি যারা আফগানিস্তান ভূখণ্ডে বসবাস করে, তাদের জন্যও।’

এর আগে রাশিয়ার নিরাপত্তা প্রধান স্পষ্ট করে বলেছেন, মধ্য এশিয়ায় সম্ভাব্য অস্থিতিশীলতা নিয়ে তারা উদ্বিগ্ন। এছাড়া রাশিয়াসহ বিস্তৃত এলাকায় উগ্রবাদের বিস্তার এবং আফগানিস্তানে মাদক উৎপাদন নিয়েও উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেও বলেছেন, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন থেকে শিক্ষা নিয়েছে মস্কো। আর সেখানে সেনা মোতায়েনের কোনও পরিকল্পনা তাদের নেই। তিনি বলেছেন, আফগান নাগরিকদের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনদর্শন বিবেচনায় নেওয়া জরুরি।

ভ্লাদিমির পুতিন বলেন, ‘বাইরে থেকে কোনও কিছু তাদের ওপর চাপিয়ে দেওয়া সম্ভব নয়।’

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম