আফগানিস্তানে ত্রাণ দিলেও তালেবান সরকারকে অর্থ দেবে না যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৮
image

জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে আফগানিস্তানে মানবিক সহায়তা অব্যাহত রাখতে চাইছে মার্কিন কংগ্রেস। তবে দেশটির নতুন তালেবান সরকারকে সরাসরি অর্থায়নের কোনও সুযোগ রাখা হচ্ছে না। শুক্রবার মার্কিন কংগ্রেসের সহযোগীদের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

২০০১ সালে অভিযান চালিয়ে তালেবান সরকার উৎখাতের পর থেকেই আফগানিস্তানের ব্যাপক অর্থায়নকারী দেশ যুক্তরাষ্ট্র। দেশটির নিরাপত্তা, শাসন প্রক্রিয়া, উন্নয়ন এবং মানবিক সহায়তা হিসেবে প্রায় ১৩ হাজার কোটি ডলার দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন কংগ্রেসের সহযোগীরা বলছেন, আইনপ্রণেতা প্রায় নিশ্চিত যে আন্তর্জাতিকভাবে বাস্তুচ্যুত আফগান নাগরিক এবং শরণার্থীদের সহায়তা দেওয়া হবে কিন্তু আফগান সরকারকে নয়। অন্তত পক্ষে এখন তো নয়ই।

সিনেটে ডেমোক্র্যাটদের এক সহযোগী বলেন, তালেবান সরকারকে সহায়তা করা হয় এমন কিছু করতে কংগ্রেস সদস্যদের সন্তুষ্ট করা কঠিন হবে। সিনেটের রিপাবলিকান এক সহযোগীও একই ধরনের মত দেন।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম