আফগানিস্তান: তালেবান সরকার নিয়ে ‘উদ্বেগে’ যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০

আফগানিস্তানে কেবল পুরুষদের নিয়ে গঠিত নতুন তালেবান সরকার নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সরকারে থাকা বেশ কয়েক জন তালেবান নেতা মার্কিন বাহিনীর উপর হামলায় জড়িত। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, মঙ্গলবার ঘোষিত নতুন তালেবান সরকার পর্যালোচনা করে দেখছে তারা।

তালেবানের ঘোষিত নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় থাকা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হওয়া সিরাজ্জুদিন হাক্কানি রয়েছেন এফবিআই’র মোস্ট ওয়ান্টেড তালিকায়।

এদিকে মঙ্গলবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এক বিক্ষোভে তালেবানের চালানো গুলিতে অন্তত তিন জন নিহত হয়েছে। চিকিৎসা কর্মী জানিয়েছেন, তালেবান যোদ্ধারা গুলিবর্ষণ শুরু করলে তারা নিহত হয়। এছাড়া কাবুলের রাজপথে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি বর্ষণ করেছে তালেবান।

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম আফগানিস্তানের নতুন গঠিত তালেবান সরকার ‘ঠগ ও কসাইয়ে ভর্তি’ বলে মন্তব্য করেছেন। রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সিনেটর লিন্ডসে গ্রাহাম একইসঙ্গে তালেবানকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে বর্ণনা করেন।

মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর আফগানিস্তানের নতুন মন্ত্রিসভায় কয়েক জনের অতীত রেকর্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওই বিবৃতিতে বলা হয়, ‘তালেবানকে কাজ দিয়ে বিচার করতে আমেরিকা, তাদের কথা দিয়ে নয়।’

ওই বিবৃতিতে আরও বলা হয়, তালেবানকে তাদের প্রতিশ্রুতি পালনে বাধ্য করার কাজ চালিয়ে যাবে ওয়াশিংটন। এছাড়া আফগান ভূখণ্ডকে অন্য কোনও দেশের বিরুদ্ধে হুমকি হয়ে ওঠায় ব্যবহৃত হওয়া ঠেকানোর চেষ্টাও চলবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম