আফগান সামরিক বিমান ভূপাতিত করলো উজবেকিস্তান

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ২১:৩৫ আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:২৩

আফগানিস্তানের একটি সামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করেছে উজবেকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগান বিমানটি সীমান্ত অতিক্রম করার পর গুলি ছোড়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সামরিক বিমানটি অবৈধভাবে তাদের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে।

তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা বিধ্বস্ত হওয়ার পর কোনও আরোহী বেঁচে আছেন কিনা তা জানাননি।

আফগান সীমান্তের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশের চিকিৎসক বেকপুলাত ওকবোয়েভ জানান, রবিবার সন্ধ্যায় তার হাসপাতালে আফগানিস্তানের সেনাবাহিনীর উর্দি পরিহিত দুজন রোগী ভর্তি হয়েছেন।

তিনি আরও জানান, একজনের প্যারাশুট ছিল এবং অন্য জনের হাড়ে চিড় ধরেছে।

রবিবার উজবেকিস্তান কর্তৃপক্ষ জানায়, সীমান্ত অতিক্রম করায় ৮৪ জন আফগান সেনাকে আটক করা হয়েছে।

/এএ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ জানুয়ারি ২০২২, ০৩:২৬
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
চলন্ত গাড়িতে ঝুললেন ৫০০ মিটার, শেষ পর্যন্ত পৌনে চার কোটির স্বর্ণ উদ্ধার করলেন পুলিশ কর্মকর্তা
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ