নাম পেলো মার্কিন বিমানে জন্ম নেওয়া সেই আফগান শিশু

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ১৭:৩৮আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৭:৩৮

মার্কিন সামরিক বিমানে জন্ম নেওয়া সেই শিশুটির নাম রাখা হলো ‘রিচ’ ৮২৮। বুধবার যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল টড ওলটার্স বলেন, বিমানটির কোড নম্বর ছিল রিচ ৮২৮। এই কোড নম্বর অনুযায়ী শিশুটির নাম রাখার সিদ্ধান্ত নেন তার মা-বাবা।

গত শনিবার আফগানিস্তান থেকে পালিয়ে যেতে মার্কিন বিমান উঠলে প্রসববেদনা শুরু হয় ওই আফগান নারীরা। বিমানটিকে দ্রুত জার্মানির ঘাঁটিতে অবতরণ করানো হয়। সেখানেই কন্যা শিশু জন্ম দেন তিনি। পরবর্তীতে স্থানীয় হাসপাতালে মা ও শিশুকে নিয়ে যাওয়া হয়।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রতিটি উড়োজাহাজেরই একটি কোড থাকে। নিয়ন্ত্রণ কক্ষ এবং অন্যান্য উড়োজাহাজের সঙ্গে যোগাযোগের জন্য কোড ব্যবহার করা হয়। সি-১৭ কার্গো বিমানটির কোড নম্বর ছিল ‘রিচ’।

কন্যা শিশু রিচ এখন সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। মা বাবার সঙ্গে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। তালেবান আফগানিস্তান দখল করে নেওয়ার পরই দেশ ছাড়ছেন বহু নাগরিক। হাজারো মানুষ দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে অবস্থান করছেন।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম