কাবুলে উড়ন্ত বিমান থেকে পড়ে গেলেন ৩ জন

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ১৭:৫০আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:২৮

কাবুল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমান থেকে পড়ে গেছেন তিনজন। দেশ থেকে পালানোর জন্য চাকায় তারা ঝুলছিলেন বলে জানা গেছে। বিমানটি উড়ার পরই মাঝ আকাশ থেকে ছিটকে পড়েতে দেখা গেছে তাদের।

তালেবান রাজধানী কাবুল দখলের পরই আতঙ্কে আফগানিস্তান ত্যাগের জন্য বিমানবন্দরে ভিড় করছেন হাজার হাজার মানুষ। এতে সেখানকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় প্রশাসন। যে যেভাবে পারছে বিমানে উঠার চেষ্টা করে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যে দেখা গেছে মাঝ আকাশে একটি বিমান থেকে ছিটকে পড়েছেন মানুষ। কোনক্রমে দেশ ছাড়তে চাইছিলেন তারা। 

ভিডিওটি টুইটারে শেয়ার করেন তারেক মাজিদি। তিনি স্থানীয় এক সাংবাদমাধ্যমকে জানান, ‘তিনজন আফগান নাগরিক বিমানের চাকা অথবা ডানার কোন অংশে ধরে ছিলেন। কিছুক্ষণের পরই আবাসিক ভবনের ছাদে পড়ে যান তারা। বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণেই প্রাণ হারাতে হলো তাদের’।

সোমবার ভোর থেকে বিমান বন্দরে ভিড় করছেন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে গুলি ছোড়ে মার্কিন সেনারা। এতে পাঁচজন প্রাণ হারান।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম