তালেবানের কাবুল দখল নিয়ে আতঙ্কের কিছু নেই: রাশিয়া

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ২৩:৩৯আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০০:০৬

তালেবানের কাবুল দখল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক রক্তপাত এড়ানো সম্ভব হয়েছে। সোমবার নিরাপত্তা পরিষদে এমন মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এরইমধ্যে তালেবানকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে রাশিয়া। তালেবানের পক্ষ থেকেও রাশিয়ার কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক দূত জমির কাবুলভ অবশ্য বলেছেন, তালেবানকে আফগানিস্তানের বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিতে তাড়াহুড়া করবে না মস্কো।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভ তালেবান প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন। সোমবার কাবুলে রুশ ডিপ্লোমেটিক মিশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কাবুলে রুশ দূতাবাসের প্রেস অ্যাটাশে নিকিতা ইসচেনকো জানিয়েছেন, বৈঠকের তারিখ নির্ধারণ করা হচ্ছে।

নিকিতা ইসচেনকো বলেন, কাবুলে তালেবানের প্রধান সমন্বয়কের সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে, যিনি সরকারি বাহিনীর আত্মসমর্পণ পরিচালনা করছেন। দূতাবাসের কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান নিকিতা ইসচেনকো।

/এমপি/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের