আফগান শরণার্থীর ঢল ঠেকাতে সীমান্তে কঠোর পাকিস্তান

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০২১, ১৩:২৫আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৩:৩৮

আফগান শরণার্থীদের ঢল সামলাতে সীমান্ত কঠোর অবস্থানে প্রতিবেশী দেশ পাকিস্তান। রাজধানী কাবুল তালেবানের দখলে যাওয়ার পরই সীমান্ত আফগান নাগরিকদের প্রবেশ ঠেকাতে তৎপর ইসলামাবাদ।

তোরখাম সীমান্ত দিয়েই গত কয়েকদিনে শরণার্থীদের উপস্থিতি বেড়েছে। এটি পাকিস্তান-আফগানের মধ্যে সবচেয়ে ব্যস্ততম সীমান্ত ক্রসিং। এদিক দিয়ে পণ্য আমদানি-রফতানি হলেও সম্প্রতি এই সীমান্ত হয়ে পাকিস্তানে প্রবেশের জন্য আফগান শরণার্থীরা জড়ো হচ্ছেন।

তালেবান ক্ষমতায় বসার পর তাৎক্ষণিকভাবে সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান। কিন্তু বাণিজ্যের চাকা সচল রাখতে পুনরায় খুলে দেওয়া হয়েছে। কিন্তু সীমান্ত দিয়ে মানুষ চলাচলে একদমই সীমিত করে দিয়েছে দেশটি। কিছুদিন আগেও এই সীমান্ত হয়ে প্রতিদিন দু’দেশের ৬ থেকে ৭ হাজার মানুষ যাতায়াত করতো। কিন্তু পাকিস্তান সীমান্তে কড়াকাড়ি আরোপ করায় মাত্র ৫০ জন আফগানিস্তান থেকে জরুরি কাজে প্রবেশ করতে পারছে।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তান থেকে সাধারণ মানুষের ছদ্মবেশে কোন জঙ্গি প্রবেশ করুক তা চাই না আমরা। এ কারণে সীমান্তে কঠোর নজদারিতে চালানো হচ্ছে।

পাকিস্তান প্রবেশে শরণার্থীরা তোরখাম সীমান্ত ব্যবহার করে থাকে। কিন্তু এখন তা কমে এসেছে। আফগানিস্তান থেকে তালেবান পাকিস্তানে সাধারণ মানুষ ঢুকতে দিচ্ছে না।

কয়েক দশক ধরে ৩০ লাখের বেশি আফগান শরণার্থী পাকিস্তানে রয়েছেন। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, আর শরণার্থী নেওয়ার সক্ষমতা নেই ইসলামাবাদের।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম