মোল্লা বারাদারের সঙ্গে দেখা করলেন সিআইএ পরিচালক

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ১৯:২৩আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৯:৫২
image

তালেবান নেতা আবদুল গণি বারাদারের সঙ্গে দেখা করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস। সোমবার কাবুলে এ বৈঠক হয়েছে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এপি’কে জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে প্রত্যাহার চলমান থাকার মধ্যেই বৈঠক করেছেন তালেবান নেতা মোল্লা বারাদার এবং সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস।

বার্নসের সঙ্গে মোল্লা বারাদারের বৈঠকের খবর প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। তবে এই বৈঠকের বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি সিআইএ। হোয়াইট হাউজের তরফ থেকেও কথা বলতে অস্বীকৃতি জানানো হয়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও মিত্রদের সরিয়ে নেওয়ার সময়সীমা আরও বাড়তে পারে। উল্লেখ্য, ৩১ আগস্টের মধ্যেই এসব প্রত্যাহার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তবে সোমবার তালেবানের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সময়সীমা পার করলে যুক্তরাষ্ট্রকে পরিণাম ভোগ করতে হবে।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম