আশরাফ গণির পালানো ‘ভীরুতাপূর্ণ’: আফগান পপ তারকা

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২১, ১৪:০৪আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৭:৩২

তালেবানের হাতে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর জন্য আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির পালানোকে ‘ভীরুতাপূর্ণ’ আখ্যা দিয়েছেন পপ তারকা আরিয়ানা সাঈদ। মঙ্গলবার তিনি বলেন, একদল পাকিস্তানির হাতে আফগানিস্তানকে ছেড়ে দিয়ে গেছেন গণি। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে বিশেষ সাক্ষাৎকারে আশরাফ গণির বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় এই শিল্পী।

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। পতন ঘটে গণি সরকারের। সেদিনই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। তার এভাবে পালিয়ে যাওয়া নিয়ে চটেছেন আফগানের শীর্ষ পপ তারকা শিল্পী আরিয়ানা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘গণি এভাবে দেশ ছেড়ে পালানোয় সত্যিই আমি চরম হতাশ। আফগানিস্তানকে বিপদে ফেলে দিয়ে তিনি দেশ ছেড়েছেন'।

এই পপ স্টার আরও বলেন, ‘তিনি আমাদের জনগণ, দেশ, আমাদের সশস্ত্র বাহিনীকে চরম হতাশ করেছেন। কোনও নেতা ছাড়া আমরা কীভাবে যুদ্ধ করতে পারি?’

‘আশরাফ গণি যা করেছেন, তার জন্য আমি খুবই কষ্ট পেয়েছি। তার ওপর বিরক্ত হয়েছি। তিনি খুবই কাপুরুষের মতো কাজ করেছেন’। আরিয়ানা আশা করেন, আন্তর্জাতিক সম্প্রদায় যেন ভুলে না যায় আফগানিস্তানকে। কারণ, আফগান জনগণ কোনও ভুল করেনি।

গত ১৫ আগস্ট আফগানিস্তান থেকে কয়েক গাড়ি টাকা নিয়ে দেশ ছেড়ে সংযুক্ত আরব-আমিরাতে আশ্রয় নেন আশরাফ গণি। এতে নিজ দেশসহ বিশ্বব্যাপী সমালোচনা হয় তাকে নিয়ে।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম