হামিদ কারজাই ও আব্দুল্লাহ গৃহবন্দি

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ২২:১৯আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২২:২৮

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও সাবেক প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহকে গৃহবন্দি করেছে তালেবান। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের খবরে এসেছে, হামিদ কারজাই ও হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সিলিয়েশনের প্রধান আবদুল্লাহকে গৃহবন্দি করা হয়েছে।

বুধবার আব্দুল্লাহর বাড়িতে তল্লাশি চালায় তালেবান। বৃহস্পতিবার আব্দুল্লাহ ও কারজাইয়ের নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়া হয়। তাদের ব্যবহার করা গাড়িও জব্দ করা হয়েছে। সম্প্রতি সরকার গঠনের জন্য তালেবান গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছিল আফগানিস্তানের এই শীর্ষ দুই নেতার।

সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এখন আবদুল্লার বাড়িতে গৃহবন্দি রয়েছেন। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। এরপরই সরকার গঠনের জন্য তাদের উভয় পক্ষের আলোচনা চলছিল। এরমধ্যে হঠাৎ করেই হামিদ কারজাই ও আবদুল্লাহকে গৃহবন্দি করলো তালেবান।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি